খুলনা, বাংলাদেশ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁওয়ের আলমাছিয়া মাদ্রাসা সড়কের জলাবদ্ধ স্থানটি বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ইউনিয়ন পরিষদ

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁওয়ের জনগুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক হলো আলমাছিয়া মাদ্রাসা সড়ক। এটি দীর্ঘসময় ধরেই জলাবদ্ধতার কবলে পড়ে মরণ দশায় পরিণত হয়ে পড়েছে। অবশেষে বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ। ফলে সড়ক হয়ে চলাচলরত লোকজনও অসংখ্য শিক্ষার্থীদের মুখে হাসি ফুটছে। দেখা যায়, ২৫ জুলাই (শনিবার) দুপুর থেকে মাদ্রাসা সড়কস্থ সে জলাবদ্ধতা পয়েন্টে বালি দিয়ে সংস্কার কাজ শুরু হয়। এটি তদারকি করছেন পরিষদ চৌকিদার জসিম উদ্দিন। বালি দেয়ার ফলে পথচারীসহ যানবাহন চলাফেরায় সহজতর হয়ে উঠেছে। জানা যায়, মাদ্রাসা সড়কে বঙ্কিম বাজার পয়েন্টের একটি অংশে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকতো। পানি চলাচলের নেই কোন সুব্যবস্থা। সড়কের দুইপাশে স্থাপনা গড়ে উঠায় বৃষ্টির পানি সুষ্ঠু পরিসরে যাতায়াত করতে না পারায় সড়কের উপর জমে থাকতো। এমনকি পয়েন্টটি খানাখন্দকেই চেয়ে গেছে। পানির কারনে ভাঙনটি দেখা যাচ্ছেনা। ফলে চলাফেরায় চরম বিপাকে পড়েছিল যানবাহনসহ অসংখ্য লোকজন। উক্ত সড়ক দিয়ে প্রতি নিয়ত নারী-পুরুষ চলাচল করে,ছোট বড় অসংখ্য যানবাহন চলা ফেরা করে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহমদ কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রী সড়কটি ব্যবহার করে যাচ্ছেন। জলাবদ্ধতায় ডোবা পেরিয়ে ওপার ওপার যেতে হয়েছিল।চলমান বর্ষাকালে অল্পবৃষ্টি হলে পানিবন্দি হয়ে পড়েছিল সড়ক। এতে ছাত্রছাত্রীসহ বিভিন্ন যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে অনেক চালক খানাখন্দকে পড়ে দূঘটনার শিকার হয়েছিল। অব শেষে দীর্ঘকাল পর হলেও মাদ্রাসা সড়কের সেই জলাবদ্ধতা স্থান টিতে বালি দিয়ে চলাফেরার সুব্যবস্থার মাধ্যমেই সংস্কারে এগিয়ে আসলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ। এদিকে ঈদগাঁও বাজারের পরেই জনগুরুত্বপূর্ণ মাদ্রাসা সড়কটি  বেশি মানুষ ব্যবহার করে থাকেন। সড়কের মাঝ অংশে যেন জন দূভোগ। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ অসংখ্য পথচারীদের কথা বিবেচনায় রেখে সড়কটি সংস্কারে এগিয়ে আসায় বা কথা দিয়ে রক্ষা করায় ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চলাচলরত লোকজন।ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধ স্থানটি সংস্কারে কেউ এগিয়ে আসেননি। পরিষদের পক্ষ থেকেই ১৮/২০ গাড়ী বালি দিয়ে লোকজনের চলাচলের সু ব্যবস্থা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT