খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ জনসহ ৩ আসামি গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত,পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা পুলিশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ বছরের কারা দণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত একজন, ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ৮ মাসের কারা দণ্ডপ্রাপ্ত একজনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হল ইছাখালী এলাকার সিরাজুল ইসলাম,দরগাহপাড়া মো.জসিম উদ্দিন, মধ্যম ইছাখালী টেকপাড়া এলাকার নুরুল হুদা।পুলিশ জানায়, সিরাজুল ইসলাম তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে দুটি মামলা চেক ডিজঅনার (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারা),একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত (দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা)।মো.জসিম উদ্দিন নাইক্ষ্যংছড়ি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩ বছরের কারাদণ্ড,৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।অপরদিকে নুরুল হুদা ভূমি আইন এবং দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ডের সাজা রয়েছে।ঈদগাঁও থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT