খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

সোহেল জাহান চৌধুরীর উদ্যোগে–ঈদগাঁও-কক্সবাজার সিএনজি ভাড়া জনপ্রতি ৮০ টাকার সিদ্ধান্ত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও-কক্সবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৯০ থেকে কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর বাড়ীতে আয়োজিত এ বৈঠকে সিএনজি চালক,মালিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।চেয়ারম্যান সোহেল জাহান জানান,যাত্রীদের স্বার্থও পরিবহন সংশ্লিষ্টদের বাস্তবতা বিবেচনায় আলোচনা করে উভয় পক্ষের সম্মতিতে ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়। নতুন ভাড়া আগামী কাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।তিনি আলোচনায় অংশ নেওয়া চালক, মালিক প্রতিনিধিও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতাসহ ইতিবাচক মনোভাবের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT