
নিজস্ব প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা):
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি/মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত উল ইভান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ মারুফ , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খাইরুল ইসলাম জনি, সদস্য সচিব ফারুক খন্দকার , যুবদলের সদস্য সচিব,বাহাদুর মুন্সি, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহরাফ মুন্সী সাধারণ সম্পাদক এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
