খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক লাভলু মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই-২৬) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। ধর্ষণের ঘটনাটি গত ১৭ জুলাই দুপুরে ধর্ষকের নিজ বাড়িতেই ঘটে।থানা সূত্রে জানা গেছে, ​সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই-২৬ দুপুরে ভাল্লুকঘর গ্রামের লাভলু মোল্লা (৩৫) প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির ছাত্রীকে তার বাড়িত ডেকে নিয়ে যায়। ওই সময় মেয়েটিকে লাভলু তার শয়নকক্ষের খাটের উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা বাদী হয়ে লাভলু মোল্লার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৫। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT