খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে দুই ব্যক্তির জেল-জরিমানা!

[ccfic]

নিজস্ব প্রতিবেদক। 

ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে মৃত এবং রুগ্ন গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন খুলনা নগরীর মুসলমান পাড়া এলাকার কসাই রফিকুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৃত গরু জবাই সংক্রান্ত অপরাধে ২০১১ সালের আইনের ১৫(২) ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে ডুমুরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবৈধ ভাবে দখল করে বসবাসকারী গোলনা গ্রামের শংকর রাহা(৬৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।শনিবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা ভূমি অফিসের নাজীর কিরণ বালা এবং থানা পুলিশের একটি দল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT