খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ইটপাটকেল নিক্ষেপে মাথা ফাটল ঈদগাঁওর এক যাত্রীর 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চলন্ত ট্রেনে ইটপাটকেল নিক্ষেপে মাথা ফাটলো ঈদগাঁওয়ের এক যাত্রীর। এ ঘটনায় অপর যাত্রীদের মাঝে আতংক ও চরম উদ্বেগ দেখা দেয়।জানা যায়,গত ৫ জুলাই কাজ শেষে ট্রেনযোগে ঈদগাঁওতে আসার লক্ষে শুলকবহর স্টেশনে অবস্থান নেন উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াখালী মুরাপাড়ার রমিজ আহমদের পূত্র আবদুল মান্নান। যথাসময়ে ট্রেন আসার পরপর ট্রেনের ভেতর সিটে বসে পড়েন। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দেয়। পথিমধ্যে সম্ভব্য পয়েন্ট (জানালীহাট হতে কালুরঘাট সেতুর আগ ) পযন্ত পথেই উশৃঙ্খল যুবকেরা ইটপাটকেল ছুঁড়ে মারলেই সোজা মান্নানের মাথায় এসে লাগলেই রক্তাক্ত অবস্থায় মান্নান অজ্ঞান হয়ে পড়েন। মাথা থেকে ঝরছিল রক্ত। এসময় ট্রেনের অন্য যাত্রীরা তাকে (কালুরঘাট সেতু)র আগে নামিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করলেও আহত মান্নানকে চট্টগ্রাম বোয়ালখালী স্টেশনে নেমে দিয়ে ট্রেনটি চলে যায়। মানবিক দৃষ্টিকোণ আহত মান্নানের পাশে দাঁড়ায়নি রেল কতৃপক্ষ।পরবর্তীতে আহত মান্নানের মোবাইল থেকে বড় ভাই মিজানকে ফোন দিয়ে আহতের বিষয়টি অবগত করলে মান্নানকে উদ্ধার পূর্বক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।পারিবারিক সূত্রে জানা যায়, চমেকেই চিকিৎসারত অবস্থায় মান্নানের মাথায় ১০/১২টি সেলাই করা হয়। এখনো তার অবস্থা অপরিবর্তিত। ইট পাটকেলের আঘাত মাথার ভেতর অংশে জখম হয়। সে কারনে আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক। এ রিপোর্ট লেখা পযন্ত গুরুতর আহত মান্নান ঈদগাঁও মাছুয়াখালী মুরা পাড়ায় নিজ বাড়ীতে রয়েছেন। চট্টগ্রাম মেডি কেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার স্বাক্ষরিত পুলিশ কেইজও প্রদান করা হয়। আহতের ভাই মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ইটপাটকেল নিক্ষেপকালে আহত মান্নানকে চট্টগ্রামের বোয়ালখালী রেলস্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনে ইটপাটকেল ছুঁড়ে মারে কতিপয় উশৃঙ্খল শ্রেনীর কিছু যুবক। এতে ট্রেনে অবস্থানরত যাত্রী দের আহত হওয়ার ঘটনা ঘটে। এমন ঘটনায় চলন্ত ট্রেনের ভেতরে শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত পুলিশ থাকলেও বাস্তবে তাদের কাজ কি এমনি প্রশ্নে ঘোরপাক খাচ্ছেন রেল যাত্রীদের মাঝে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT