খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

নান্দাইলে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

নান্দাইল প্রতিনিধিঃ এ, কে, রমিজ উদ্দিন আহম্মেদ:

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নান্দাইল সমূর্ত জাহান মহিলা কলেজ প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশের মানুষ জান্নাতের টিকেট বাদ দিয়ে বিএনপির ইশতিহার গ্রহণ করেছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। আমি আগামী পাঁচ বছরে নান্দাইলকে উন্নয়নের নক্ষত্রে পরিণত করতে চাই।”তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠনের পর থেকে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও গ্রামীণ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। নান্দাইলে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতিতে জড়িত থাকে, তাহলে প্রশাসনকে অথবা আমাকে জানান, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূঞা মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।এ কে এম এনায়েত উল্লাহ কালাম বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার দেশটাকে লুটেপুটে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত কমিটি গঠন করতে হবে, যাতে কোনো অপশক্তি আর দেশকে ধ্বংস করতে না পারে।মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেন, “তিনি মাঠপর্যায়ের কর্মী ও জনবান্ধব নেতা। জনগণের সমস্যা শোনার সঙ্গে সঙ্গে সমাধানের উদ্যোগ নেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকতে হবে।”সমাবেশে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT