খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

[ccfic]

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল প্রায় পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়ালঝোড়া এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হাতিটি।পড়ে যাওয়ার ফলে হাতিটির পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দলের সহায়তায় তাৎক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় বন্য হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT