খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

প্রধান শিক্ষক পাচ্ছে ঈদগাঁওর সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

এবার আইনি জটিলতা কাটিয়ে পদোন্নতির পথ খুলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষকদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে।মহামান্য হাইকোর্ট কর্তৃক ২ জুলাই প্রদত্ত রায়ের প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর এসেছে। রায়ের প্রেক্ষিতে গত ৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে পদোন্নতি যোগ্য পদে পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে।ঈদগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন ২৫ জন। যারা অপেক্ষাকৃত সিনিয়র এবং তাদের পদ পদোন্নতি যোগ্য পদ। সিনিয়র সহকারি শিক্ষকরা হাইকোর্ট রায়ের নির্দেশনার আলোকে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।সূত্র মতে,ঈদগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৯টি। রেজিস্টার্ড বা নিবন্ধিত কোন বিদ্যালয় নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭ বিদ্যালয়ে পূর্ণকালীন প্রধান শিক্ষক,৭টিতে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক ও অবশিষ্ট ২৫ টিতে শূন্যপদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। যাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে তারা অপেক্ষাকৃত সিনিয়র এবং তাদের পদ পদোন্নতি যোগ্য বলে জানা গেছে। হাইকোর্টের রায়ের মতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ পদোন্নতির সুযোগ পাচ্ছেন। দীর্ঘবছর ধরে আইনি গ্যাড়াকলে ঝুলে রয়েছিল।সংশ্লিষ্টরা জানান, গত ৮ জুলাই প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের বিদ্যালয়- ২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অত্র মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সহকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতিও সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।জানা যায়, উপজেলার অনুকূলে ২০২৫ সালে নিয়োগকৃত ২২জন সহকারী শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। ঠিক করা হয়নি তাদের কর্মস্থলও। হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে এসব শিক্ষকরা চূড়ান্ত নিয়োগ পাবার সুযোগ পাচ্ছেন। দক্ষিণ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শারমিন সুলতানা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক, চলতি দায়িত্বপ্রাপ্তদের পদোন্নতির পথ খুলতে যাচ্ছেন। এটি খুশির খবর বটে। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনর রশিদ জানান, দীর্ঘবছর পর আইনী জটিলতা কাটিয়ে প্রাথমিকে সিনিয়র শিক্ষকদের প্রমোশনের সুযোগ হতে যাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT