খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনায় নালিশী জমির বিরোধ শালিসি বৈঠক

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা জেলার পাইকগাছায় নিজ নামের রেকর্ডিয় জমি ভোগ দখলে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আমিন উদ্দিন সরদার। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ বরাবর প্রতিপক্ষ হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের আলোকে দুই পক্ষের উপস্থিতিতে প্রথম শালিসি বৈঠকে ও বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় প্রতিপক্ষদের বিরোধ নিষ্পত্তির জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন শালিসির গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে আদালতের ডিগ্রির মাধ্যমে নালিশী জমির রেকর্ড ফিরে পান ভুক্তভোগী আমিন উদ্দিন।প্রাপ্ত সূত্রে জানা গেছে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মুহাম্মদ সায়েম উদ্দিন সরদার ও তার ছেলে ব্যবসায়ী আমিন উদ্দিন সরদার পাইকগাছা মৌজায় এসএ ২১৪ ও ২১৫, বিআরএস ৮২ খতিয়ানে এসএ ৩২ বিআরএস ৫৫ দাগে দুটি কোবলা দলিল মূলে ১৬ শতক জমি ক্রয় করেন। দুটি দলিলের মধ্যে ১০-০৪-১৯৬৪ সালে ৫৩৩ নং দলিল মূলে সায়েম আলী, আকবর আলী গাজীর নিকট থেকে ৩৩ শতক জমি ক্রয় করেন। যার মধ্যে নালিশী দাগ খতিয়ানে ৬ শতক এবং ১৬- ০২-১৯৮৬ সালে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এ মাজেদের নিকট থেকে আমিন উদ্দিন ১১৬৫ নং দলিল মূলে ১০ শতক জমি ক্রয় করে সেই থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন।বর্তমান জরিপে ১৬ শতক জমির মধ্যে ৪ শতক জমি আমিন উদ্দিন সরদারের নামে এবং ১০ শতক একের এক খতিয়ানে ও ২ শতক প্রতিপক্ষ হাবিবুর রহমান গংদের নামে রেকর্ড হয়।বিষয়টি জানতে পেরে আমিন উদ্দিন সরদার ০৭-০১ -২০২৫ তারিখে প্রতিপক্ষ একই এলাকার মৃত আদিল উদ্দিন গাজীর ছেলে হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। যার নং ০৫/২০২৫। এ মামলায় বিজ্ঞ আদালত ২৫-০২-২০২৬ তারিখে বাদি আমিন উদ্দিন সরদারের অনূকূলে ডিগ্রি প্রদান করেন।আদালতের ডিগ্রির মাধ্যমে একের এক খতিয়ানে যাওয়া ১০ শতক এবং প্রতিপক্ষদের থেকে ২ শতক সহ পূর্বের রেকর্ডীয় ৪ শতক সহ মোট ১৬ শতক জমি প্রাপ্ত হন। এদিকে নালিশী জমি ভোগদখলে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষদের বিরুদ্ধে ২১-০৪-২০২৬ তারিখে সোলাদানা ইউনিয়ন পরিষদ পরিষদ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আমিন উদ্দিন।বিষয়টি নিষ্পত্তি করার লক্ষে ৩ ইউপি সদস্য এবং বিএনপি জামায়াতের দুই জন নেতার সমন্বয়ে কমিটি গঠন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল। কমিটি আমিন উদ্দিন এর অনূকূলে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ৪ জুলাই দুই পক্ষের উপস্থিতিতে শালিসি বৈঠকের আয়োজন করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান।বৈঠকে শালিসি সিদ্ধান্ত অনুযায়ী নালিশী জমি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে ১৬ শতক আমিন উদ্দিন সরদার এবং ৪ শতক হাবিবুর রহমান গংরা ভোগদখল করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।এ সিদ্ধান্ত উপেক্ষা করায় হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন শালিসের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিষয় টি নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দেওয়া হয় হাবিবুর রহমান কে। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ সহ দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT