খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

জালালাবাদে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জালালাবাদে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি ইউনিয়নের তেলীপাড়া,মাছুয়াপাড়া ও হিন্দুপাড়াসহ প্লাবিত এলাকায় গিয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  এর আগে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া সড়কের ঝুঁকিপূর্ণ এলাকা এবং ঈদগাঁও বাজারে প্লাবিত হাসপাতালে সড়ক পরিদর্শন করেন। সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে জনগণে দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন। এতে অংশ নেন,ঈদগাঁও উপজেলা বিএনপির  সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর,জালালাবাদের ইউপি চেয়ারম্যান আলম গীর তাজ জনি,বিএনপির নেতা অহিদুর রহমান কোম্পানী,সাবেক মেম্বার নুরুল আলম, মেম্বার আবদুল হাকিম,সেলিম উদ্দিন,হুমায়ুন কবির কোম্পানী,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীর,উপজেলা যুবদল আহবায়ক,ইউপি সদস্য কামাল হোসেন, যুবদলনেতা আজিজুল হক রুবেলসহ জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মীরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT