খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে চিকিৎসক ও মহিলা আটক

[ccfic]

স্টাফ রিপোর্টার খুলনা:

ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে এ্যালকোহল ও উইনক্রেক্স সহ ২জনকে আটক করা হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া বাজার গাবতলা মোড় এলাকায় একটি হোমিও চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করে। এসময় ওই চেম্বারে সংরক্ষিত ৫৭ বোতল অবৈধ উচ্চ মাত্রার এ্যালকোহল/স্প্রীট উদ্ধার করা হয়। এবং অবৈধভাবে এ্যালকোহল (মাদকদ্রব্য) সংরক্ষনের অভিযোগে চেম্বারের মালিক আবুজার মোঃ ফয়জুল্লাহ (৪৬)কে আটক করে আভিযানিক দল। তিনি যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত আব্দুল বারী ওয়াদুদীর ছেলে বলে জানা গেছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-৭।অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি উপজেলার কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে পারুল বেগম (৪৫) এর বসতঘর থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন মিশ্রিত তরল পদার্থ (উইনক্রেক্স) উদ্ধার করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করার অভিযোগে পারুল বেগম (৪৫) কে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ শেখের স্ত্রী বলে জানা গেছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার পরিদর্শক (সার্কেল-খ) ফরহাদ হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT