খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ

চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

[ccfic]

হামিদুল হক, রামু (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের আবদুল মজিদের ছেলে তৌসিফ উদ্দিন (১৩) এবং কাজলের মেয়ে রুমি আক্তার (১১)। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে টানা বর্ষণের কারণে পাহাড়ের একটি অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা মাটিচাপা পড়েন।স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাটির নিচ থেকে তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুজনই মারা গিয়েছিল। এ ঘটনায় একই এলাকার আব্দুল জলিলের স্ত্রী ও কন্যা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT