
হামিদুল হক, রামু কক্সবাজার
কক্সবাজার জেলার রামুর ঈদগড়ে নদীর পাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নদীর পানিতে সাজিদ নামের এক শিশু ভেসে গেছে বলে জানা গেছে।ভেসে যাওয়া শিশুটির পুরো নাম সাজিদুল ইসলাম সাজিদ(১২)।সে ঈদগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (হাসনাকাটা)কুনারপাড়া গ্রামের নুরুল ইসলামের সন্তান। জানা যায়, ৮ জুলাই বুধবার বিকাল ৫ টার দিকে হাসনাকাটা নদীতে সহপাঠীদের সাথে লাকড়ি কুড়াতে গিয়ে নদীতে পড়ে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির স্রোতে ভেসে যাই।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক সূত্র।রির্পোট লেখা পর্যন্ত তার কোন সন্ধান এখনও পাওয়া যাইনি। এ দিকে গ্রামের মানুষ নদীতে তল্লাসী চালিয়ে যাচ্ছে।
