
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে এ সংক্রান্ত এক সভা বিদ্যালয় অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অংশ নিলেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচছান। সভায় মোঃ শওকত আলমকে সভাপতি এবং ফারুক আহমেদকে সহ-সভাপতি নির্বাচিত করা।এসময় নতুন কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয় একাডেমিক কার্যক্রম ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে ব্যবস্থাপনা পরিষদের সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
