খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

চলতি বর্ষা মৌসুমে ঈদগাঁওতে “গরীবের ছাউনী”লবণে ব্যবহৃত পলিথিন বিক্রির হিড়িক 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে লবণ মাঠের ব্যবহৃত পলিথিন বিক্রির হিড়িক চলছে। টানা বৃষ্টিপাতের মাঝে ঈদগাঁওর হাটবাজারে গরীবের ছাউনী হিসাবে পরিচিত পলিথিন বিকিকিনি হচ্ছে দেদারছে।মাথা গোঁজার স্থানে আবশ্যিক ভাবে ছাউনী দিতে হবে। খেটে খাওয়া শ্রমিক, অসহায় দিন মজুরসহ নিম্ম আয়সহ অভাবী শ্রেণীর মানুষ জন বিকল্প ছাউনী হিসেবে লবণে ব্যবহৃত পলিথিন,ত্রিপলের দিকে ঝুঁকছেন। ঈদগাঁও বাজারে বর্তমানে এসব পলিথিন বা ত্রিপল বেচাকেনার ধুম পড়েছে। বিকিকিনি হচ্ছেও প্রচুর। সহজলভ্য হওয়ায় এর কদরও বাড়ছে। এমনকি প্রায়শ পলিথিন বা ত্রিপল কিনতে পুরুষ মহিলা ক্রেতাদের ভিড় দেখা যায়। জানা যায়,আধুনিক পদ্ধতির লবণ উৎপাদনে পুরু শক্ত এবং সাইজে বড় এসব পলিথিন(রং কাল) মাঠে ব্যবহার করে লবণ চাষীরা। লবণ চাষীরা মাঠে ব্যবহৃত পলিথিন ধুয়ে না ধুয়ে ভাঁজ করে বাজারে বিক্রি করতে নিয়ে আসে।৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ঈদগাঁও ইউপি পরিষদের আশেপাশে গরীবের ছাউনী হিসাবে পরিচিতি লাভ এসব পলিথিন বিক্রি করার দৃশ্য চোখে পড়ে। ৮ হাত থেকে ২০ /২২ হাত পযন্ত পলিথিন মিলে। একেকটা একেকদামে বিক্রি করে থাকেন বিক্রেতারা। পলিথিন ছাউনীর কাজে ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশ সম্মত কিনা,টেকসই হবে কিনা,কোন ধরণের ক্ষতির আশংকা বা সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে সাধারণ গরীব মানুষের মাথা ব্যথা নেই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT