খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে টানা ও ভারী বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়ক ও সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা নিতে আসা মানুষ এবং সাধারণ পথচারীদের সাময়িক চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সোমবার (০৬ জুলাই) দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পর কেশবপুর উপজেলা পরিষদ চত্বর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়ক, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এবং পাঁজিয়া সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বিশেষ করে উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে আসা-যাওয়া ব্যাহত হয়।এছাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দীর্ঘ সময় পানি জমে থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বাজার এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও ক্রেতারাও দুর্ভোগে পড়েন।স্থানীয়রা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।ভুক্তভোগীরা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT