খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাধারণ সভা (জুলাই) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা প্রেসক্লাব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ জুলাই-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম মুর্শিদী, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন, ইমরান হোসেন, মাসুম বিল্লাহ, ফটো সাংবাদিক এম,এ খালেক প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোস্তফা কামাল লিটন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, লিটন হোসেন ও জনাব শওকত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় সভাপতি এ কে আজাদ ইকতিয়ার বলেন, সাংবাদিকদের অবশ্যই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা যাবে না। অর্থ, প্রভাব বা ব্যক্তিস্বার্থের কাছে নতি স্বীকার না করে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। এমন সংবাদ প্রকাশ করতে হবে, যা জনস্বার্থ রক্ষা করবে, সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং দেশের মানুষের প্রশংসা অর্জন করবে।সভায় সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল বলেন, “কেশবপুর থানা প্রেসক্লাব অল্প সময়ের মধ্যেই একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে কেশবপুর থানা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে যাওয়া সম্ভব।”সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, “কেশবপুর উপজেলার গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সংগ্রহ ও প্রকাশ করতে হবে। সংগঠনকে একটি বাস্তব ও শক্তিশালী রূপ দিতে হবে। ইতোমধ্যে কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং সমাজের বাস্তব চিত্র পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিনে আরও এগিয়ে যেতে হবে।”সভায় আরও বলা হয়, স্থানীয় সমস্যাবলি, উন্নয়ন কর্মকাণ্ড, সাধারণ মানুষের ভোগান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্থানীয় পত্রিকা ও প্রেসক্লাবের সংবাদ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভা শেষে সভাপতি এ কে আজাদ ইকতিয়ার সকলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT