খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোর জেলার কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করেন।শনিবার (০৪ জুলাই-২৬) বিকেল ৪টায় মিছিলটি কেশবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর পাবলিক ময়দানে এসে শেষ হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য ৯০-যশোর-০৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী।সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাহিদুর রহমান সাঈদ, নায়েবে আমির রেজাউল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশকে রক্ষা করার বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দাবি উপেক্ষা করলে এবং ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করলে পূর্ববর্তী সরকারের মতো তাদেরও বিদায় নিতে সময় লাগবে না। আমরা চাই, সরকার নির্বিঘ্নে পাঁচ বছর দায়িত্ব পালন করুক; তবে তা হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আর প্রতারণা বা ধোঁকাবাজি করা যাবে না। দেশের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের মিছিল শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলে থাকার আহ্বান জানান।অ্যাডভোকেট ওজিয়ার রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের শান্তিকামী মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে এসেছিল। সে সময় জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে অসংখ্য যুবক শহীদ হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাই শহীদদের ন্যায্য দাবি আদায় ও তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন বলেন, জুলাই মাস এলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অসংখ্য ভাই-বোন জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ বলেন, এ জাতির আন্দোলন করার, রক্ত দেওয়ার এবং বিজয় অর্জনের ইতিহাস রয়েছে। তবে আমরা আর রক্ত ঝরুক তা চাই না। তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলো ছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ আবারও দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। বক্তারা জুলাই শহীদদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT