
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
অবশেষে দীর্ঘদিনের জমি বিরোধ মীমাংসা করে নজির সৃষ্টি করলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম ভোমরিয়া ঘোনায় মমতাজ সওদাগরের ছেলে জসিম উদ্দিন ও প্রতিপক্ষ আবদুল হাকিম এর ছেলে বাবুলের সাথে দীর্ঘদিনে জায়গা জমি সংক্রান্ত বিরোধ শনিবার (৪ জুলাই) সকাল ১০ টায় সমাধান করে দিয়েছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।এলাকার দীর্ঘদিনের এই বিরোধ মিটিয়ে শান্তি ফিরিয়ে আনায় চেয়ারম্যানের এ সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপকে স্থানীয়রা সাধুবাদ জানান সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দুর্ভোগ লাঘবে চেয়ারম্যানের নিরপেক্ষ, মানবিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
