খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান, স্বস্তিতে নগরবাসী

[ccfic]

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার (১ জুলাই) নগরীর বিভিন্ন ব্যস্ততম ও জনবহুল এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশের ফুটপাত বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও দখলদারদের নিয়ন্ত্রণে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছিল। এতে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছিল, তেমনি বাড়ছিল সড়ক দুর্ঘটনার ঝুঁকিও। জনসাধারণের ভোগান্তি লাঘব, নগরীর সৌন্দর্য রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।কর্তৃপক্ষ আরও জানায়, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পুনরায় কেউ অবৈধভাবে ফুটপাত বা সড়ক দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের উদ্যোগের স্থায়ী সুফল পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী। তাদের মতে, এ অভিযানের ফলে পথচারীরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারবেন। পাশাপাশি যানজট কমে নগরবাসীর দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে। স্থানীয় সচেতন মহল সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT