খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আত্রাই নদীর ভাঙন রোধে মানববন্ধন, পানি উন্নয়ন বোর্ডে লিখিত আবেদন

[ccfic]

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধুবনপুর গ্রামে আত্রাই নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় আত্রাই নদীর ভাঙনকবলিত মধুবনপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুত ও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।লিখিত আবেদনে মধুবনপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম উল্লেখ করেন, আত্রাই নদীর ভাঙন ইতোমধ্যে তার বসতবাড়ির একেবারে নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাড়ির পাশেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি সৌরচালিত গভীর নলকূপ রয়েছে, যা অব্যাহত ভাঙনের ফলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর মধ্যে আবু বককর সিদ্দিক, আব্বাজ আলী ও হামিদুল ইসলামসহ অনেকে জানান, তাদের বসতবাড়িই পরিবারের একমাত্র আশ্রয়স্থল। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং চরম দুর্ভোগের মুখে পড়বে।এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে আবেদনকারী মো. শাহ আলম তার বসতবাড়ি ও সরকারি স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT