খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অনুষ্ঠিত, রেলির আয়োজন

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি

সবুজায়নে বাংলাদেশ, জলবায়ু মোকাবেলায় অবিচল দেশ- এ প্রতিপাদ্যে ঈদগাঁওতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ২৯ জুন সোমবার এ উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টে’র সহায়তায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রেলি বাস্তবায়ন করেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ বৃক্ষরোপনের আয়োজন করা হয়। পরে প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতসহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের এক বিশাল রেলি বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে।অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। আলমাছিয়া মাদ্রাসায় কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন- কেজি স্কুলে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শহীদুল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক জসীম উদ্দীন সহ অন্যান্যরা। পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান শফিউল আলম সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সবুজায়ন বৃদ্ধি করে না, বরণ বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় বৃক্ষ প্রজাতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া দরকার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT