খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

সততার উজ্জ্বল দৃষ্টান্ত গোমাতলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফারিয়ার 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ছাত্রীটি। জানা যায়,বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের রিং কুড়িয়ে পায় পারিয়া। মূল্যবান রিংটি নিজের কাছে না রেখে সে হঠাৎ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হাতে জমা দেয়।পরে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে স্বর্ণের রিংটির প্রকৃত মালিককে শনাক্ত করে ও যথাযথ যাচাই-বাছাই শেষে তার হাতে রিংটি বুঝিয়ে দেন।এ ঘটনায় বিদ্যালয় শিক্ষকরা শিক্ষার্থী পারিয়ার সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন।তারা বলেন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ে আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়,শিক্ষার্থীদের সততা, নৈতিকতা,মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণের বিকল্প নেই।বিদ্যালয় প্রধান শিক্ষক আবদু জলিল পারিয়ার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সময়ে এমনি সততার দৃষ্টান্ত সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক,অন্য শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।তিনি আরো জানান, এক সপ্তাহ পূর্বে স্বর্ণের রিং পেয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম কে জমা দিয়ে দেন পারিয়া। কিন্তু প্রকৃত মালিক কে রিংটি ফেরত দেওয়া হয় রবিবার (২৮ জুন)।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT