খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

রূপসায় ইয়াদ আলী সড়কটিকে টেকসই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ; চরম ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা

[ccfic]

এম মুরশীদ আলী :

বর্তমান সরকারের টেকসই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দেখে সহ্য করতে পারছে না স্থানীয় জনতা। ১ কোটি ১২ লক্ষ ২৭ হাজার টাকায় ইয়াদ আলী সড়কের ১ কিলো ৩০ মিটার পর্যন্ত নির্মাণ হচ্ছে।এ কাজে নিম্নমানের আমা ইটের গাঁথুনিতে ৬টা বালুর সাথে ১টা সিমেন্ট মিশ্রণ করে রাস্তার গাইড ওয়াল নির্মাণের মধ্যে ওয়াল হেলে যাওয়া এবং ইটের গাঁথুনি খুলে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।ফারজানা এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানটি রূপসা বাগমারা রব ঠিকাদারের মোড় থেকে মদনার খাল পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজে ফাঁকি দিয়ে মোটা অংকের টাকা লাভের আশায় রাস্তার গাইডওয়াল গাঁথুনিতে নিম্নমানের বালুর পাশাপাশি সিমেন্ট কম দেওয়া এবং নিম্নমানের আমা ইট ব্যবহার করার ফলে, বিভিন্ন স্থান থেকে ইট খুলে পড়ে যাচ্ছে। এতে স্থানীয়রা চরমভাবে অসন্তোষ হয়েছে।ত্রুটিপূর্ণ কাজ নিয়ে স্থানীয় ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন সহ একাধিক নারী-পুরুষরা বলেন- সরকারি অর্থে নির্মিত সড়কের কাজটি সঠিক নিয়মে সম্পন্ন করতে হবে। চলমান কাজটি শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানের ইট খুলে পড়ে যাচ্ছে। এ কাজের মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনগণের করের টাকায় নির্মিত সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এ সড়কটি টেকসই হবে কি-না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।চলমান কাজের লেবার সরদার ও রাজমিস্ত্রী বলেন- এ রাস্তার সাইড ওয়ালের গাঁথুনি বালু মোটামোটি এবং ৬টা বলুর সাথে ১টা সিমেন্ট মিশ্রণ করে দিতে বলেছেন ঠিকাদার। আর ইটের মানতো দেখতেই পাচ্ছেন। তাদের কথায় ১নং ও দেড় নং ইটের দেখা না মিল্লেও ৩/৪ নং ইট দ্বারা সাইড ওয়াল নির্মিত সেটা দৃশ্যমান হয়েছে।সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE) আবু সালেহ মুসা আশিক কাজটি দেখা শোনার দায়িত্বে আছে। তিনি মুঠোফোনের মাধ্যমে জানান, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মাত্র ৩ বার সাইড পরিদর্শন গিয়েছিলেন এবং ইটের মান খারাপ পেয়ে সে ইট ফেরত পাঠানো হয়ে ছিল। এর মধ্যে ৮% এর মত বিলও উঠিয়েছে ঠিকাদার।উপজেলা প্রকৌশলী শোভন সরকার বলেন- রূপসায় (KDRIDP প্রকল্প) খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজটি পেয়েছে ফারজানা এন্টারপ্রাইজ। সাইডের কাজটি প্রতিনিয়ত তদারকির দায়িত্বে অফিসের (SAE) আশিকে দেওয়া আছে। আমি সদ্য ফকিরহাট উপজেলায় বদলী হয়েছি। তার পরও জুন মাসের কারনে দুই উপজেলায় ডিউটি করতে হচ্ছে। ঠিকাদার সরকারি কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে জানতে পেয়েছি। আমি পরিদর্শনে যাব এবং ইষ্টিমেট অনুযায়ী কাজ না করলে তার সমুদয় বিল পাস হবে না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT