খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

রামুতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার করেছে পুলিশ

[ccfic]

হামিদুল হক, রামু কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছৈয়দ হোছন (নাম অনুযায়ী) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুংগাঢেবা কালারপাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছৈয়দ হোছনের লাশ উদ্ধার করে রামু থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছোট ভাই এনামুল হক দাবি করেন, তার ভাবী আনোয়ারা বেগমের পরকীয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।রামু থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT