খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া 

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার। বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী ও ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নং ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। এ উপলক্ষে তিনটি স্থানে সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্ব ও জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন।উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন ও আব্দুল খালিক,সুপার ভাইজার হাবিবুর রহমান আবিদ,কাওছার আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিনটি গ্রামে তিনটি অসহায় পরিবারকে নির্মাণ করে দেওয়ায় ভুয়সী প্রশংসা করেন তারা। অতিথিগন আরোও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শেল্টার প্রজেক্টের এ ঘর তিনটি উদ্বোধন করেন এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT