খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় ইজারা বহির্ভূত নদী এলাকা থেকে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। (রবিবার) ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার নেতৃত্বে কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, অবৈধ বালু উত্তোলনের তথ্য এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তিনি সরেজমিনে ঘটনাস্থলে যান। সেখানে তিনি রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোকে ডেকে এনে তাৎক্ষণিকভাবে ড্রেজার মেশিনসহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলতে নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়। তবে সরঞ্জাম জব্দ না করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,জনবলের সংকটের কারণে সবসময় অভিযান চালানো বা সরঞ্জাম জব্দ করে নিয়ে আসা সম্ভব হয় না।সচেতন মহলের দাবি, ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত পূর্ব ও পশ্চিমাঞ্চলের অন্তত ডজনাধিক স্থানে অবৈধ বালু উত্তোলন চলছে। তৎমধ্যে ঈদগাঁও কালিরছড়া, ভাদিতলা ও চান্দের ঘোনা এলাকার পূর্বস্থ বনবিভাগের আওতাধীন বনাঞ্চলের পাহাড়ি খাল। এসব এলাকায় কৃত্রিম বাঁধ সৃষ্টি করে পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।স্থানীয়রা জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বালু ডাম্পারের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। বেপরোয়া যান চলাচলের কারণে সরকারের ব্যয়ে নির্মিত একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। পাশাপাশি একের পর এক কৃষিজমি ভাঙনের মুখে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোর নেতৃত্বে ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন নদীর পূর্বপাশ থেকে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT