খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

অল্প বৃষ্টিতে ঈদগাঁও হাসপাতাল সড়ক প্লাবিত,জনদূভোগ চরমে 

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ঈদগাঁও বাজারের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল সড়ক প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।সাম্প্রতিক সময়ে দেখা যায়,বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় সড়কটি পানিবন্দি থাকে। পানি পেরিয়ে প্রতিনিয়তব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। অন্যদিকে হাসপাতাল সড়কের মাথায় ফরাজী পাড়া সড়কের টমটম অটোরিকশার অস্থায়ী স্টেশন রয়েছে। হাসপাতালে আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে কাদাযুক্ত পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়। এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে।হাসপাতালগামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অপরদিকে সড়কের দুপাশের স্থায়ী ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য দারুন ভাবে বিপাকে পড়েন। স্থানীয়রা জানান, অল্প সময়ের বৃষ্টিপাতে সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু  জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা মানুষরা।তৌহিদ নামের ব্যবসায়ী জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সে কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেক সই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো বাড়তে পারে। সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষা এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি।জালালাবাদ ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT