খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ঈদগাঁওতে মোবাইল ভিত্তিক অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইলভিত্তিক অনলাইন জুয়া, ইয়াবা সেবনসহ কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সামাজিক অবক্ষয়ের এই চিত্র তরুণ প্রজন্মের একটি বড় অংশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্র মতে, বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ, যাদের মধ্যে টমটম চালক ও বেকার যুবকদের সংখ্যা উল্লেখযোগ্য, তারা দ্রুত এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেট সুবিধার অপব্যবহার করে গড়ে উঠেছে এক অসাধু চক্র। তারা তরুণদের লোভনীয় অনলাইন জুয়ার দিকে প্রলুব্ধ করছে। প্রাথমিক অবস্থায় অল্প টাকার প্রলোভন দেখালেও, পরবর্তীতে অনেকেই সর্বস্ব হারিয়ে পথে বসছে। সেই সাথে ইয়াবা সম্ভাবনাময় তরুণদের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।এলাকার বিভিন্ন স্থানে আড্ডার আড়ালে গড়ে উঠছে কিশোর গ্যাং। স্থানীয়দের অভিযোগ, এই গ্যাংগুলোর মাধ্যমেই এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এদের দৌরাত্ম্য জনজীবনকে করে তুলছে অস্বস্তিকর ও আতঙ্কিত।সামাজিক অস্থিরতা ও অপরাধ দমনে মাঠে নেমেছে পুলিশ। ১৮ জুন (বৃহস্পতিবার) রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার হাজীপাড়া, ইসলামাবাদ ও ঢালার দুয়ার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণে পুরো এলাকায় কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা বলছেন, একবার অভিযান চালালে স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং শান্তি ফিরে আসবে।বিশেষজ্ঞদের মতে, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, সমাজ এবং প্রশাসন,সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদের সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারি পারে আজকের প্রজন্মকে একটি সুন্দর আগামীর পথ দেখাতে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT