খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায়  সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে চলমান আইনি বিরোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বর্তমান অবস্থা (স্ট্যাটাস কো) বহাল রাখার নির্দেশ দিয়েছেন।পূর্ববর্তী হাইকোর্টের আদেশের তথ্য থেকে জানা গেছে, সভাপতি পদ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগের গত ২১ মে ২০২৬ তারিখের আদেশের বিরুদ্ধে মাদ্রাসার প্রভাষক মোঃ জুলমত আলী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৭০৫/২০২৬ দায়ের করেন। মামলাটির শুনানি ১৭ জুন ২০২৬ তারিখে আপিল বিভাগের বিচারপতির চেম্বারে অনুষ্ঠিত হয়।শুনানি শেষে আপিল বিভাগ সভাপতি পদের দখল ও অবস্থান সংক্রান্ত বিষয়ে “স্ট্যাটাস কো” (Status Quo) বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এ আদেশের ফলে সভাপতি পদে যে অবস্থা আদেশ প্রদানের সময় বিদ্যমান ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।আইনজীবীর প্রত্যয়নপত্র অনুযায়ী, আপিল বিভাগ সভাপতি পদের “possession and position” বা দখল ও অবস্থান অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন। আইনি ভাষায় এর অর্থ হলো, আদালতের আদেশের সময় যিনি বাস্তবে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁর অবস্থানই আপাতত বহাল থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাইকোর্টের ২১ মে ২০২৬ সালের আদেশের পর থেকে মোঃ বোরহানউদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে আপিল বিভাগের সর্বশেষ স্থিতাবস্থা আদেশের পরও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৭ জুন-২৬) সকালে প্রভাষক জুলমত আলী মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান, কেশবপুর উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুর রহমান বুলবুল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।এদিকে, আদালতের এ আদেশকে কেন্দ্র করে কেশবপুরে শিক্ষাঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT