খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

জালালাবাদ, ইসলামাবাদ ও পোকখালীতে পুলিশের ব্যাপক অভিযান 

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও ৫ জনসহ সর্বমোট ৭ আসামিকে গ্রেফতার করেছে। ১৮ জুন আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বোতলের ছিপি, গ্যাস লাইটার ও ফয়েল পেপার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পৃথক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং ইসলামাবাদ ইউনিয়ন থেকে অপরাধে জড়িত সন্দেহে (১৫১ ধারায়) আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT