খুলনা, বাংলাদেশ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

ইসলামাবাদে আখ চাষে বাম্পার ফলন, সফলতার হাতছানি

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

আখ চাষে সাফল্য ধরে রেখেছে ইসলামাবাদ ইউনিয়নের কৃষকরা। যেন সফলতার হাতছানি। উপযোগী মাটি, অনূকূল আবহাওয়ার কারনে আখের বাম্পার ফলন দেখা দিয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ওয়াহেদের পাড়া এলাকার কৃষক নুরুল কবির। তিনি দীর্ঘ দশ বছর ধরে এ আখ চাষাবাদের সাথে জড়িত। আর ২/১ মাস পর বাজারে তুলা হবে রসালো দেশি জাতের আখ। পোকার আক্রমণ তেমন নেই। ভাল লাভবান হবে বলেও তিনি আশাবাদী।ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের সাথে কথা হলে তিনি আরো জানান, প্রায় ৭০ কড়া জমিতে এ আখ চাষ করে এখন সফলতার পথে মোটামুটি। অল্পটুকু জমিতেই ৫ হাজারের মত আখ উৎপাদন হয়েছে। এই আখ ইউনিয়নের ওয়াহেদের পাড়া,বাঁশঘাটাসহ বিভিন্ন স্থানে চাষ করেন কৃষকরা। তার মতো আরো ৫০ জন কৃষক আখ চাষাবাদ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।এ এলাকায় আখ চাষে লাভবান হওয়ার পথে বহু কৃষক। এতে ইউনিয়নের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠার অপেক্ষার প্রহর গুনছেন।বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়,ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে এবার দেশি জাতের আখের আবাদ হয়েছে। দিন দিন আখের চাষ বৃদ্ধি পাচ্ছে। আখ চাষে লাভবান হওয়ায় কৃষকরা এই চাষাবাদে ঝুঁকছে । আখ বাগান দেখতেও বেশ চমৎকার বটে। আরো দেখা গেছে, দুলছে সারি সারি আখ। দেশি জাতের বলে গায়ের রং উজ্জ্বল হালকা হলুদ রংয়ের হয়। কমপক্ষে ১২-১৩ ফুট লম্বা মাঝারি মোটা আখগুলো সারিবদ্ধভাবে সোজা দাঁড়িয়ে আছে। এলাকার আরেক কৃষক বলেন, আখের চারা লাগানোর এক বছর পর এই আখ খাবার উপযোগী হয়। ভাদ্র মাসের শুরুর দিকে আখ তোলা হবে বাগান থেকে। এই আখ বড় করতে সারসহ বহু কিছু ব্যবহার করা হয়। আখ চাষে তেমন কোন খরচ না থাকায় চাষীরা লাভবান হওয়ার পথে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT