খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

ঈদগাঁও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও নদীর ছাতিপাড়া পয়েন্ট থেকে মঙ্গল বার দুপুরে বল্লভ দে (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা দুপুর আনুমানিক দেড়টার দিকে নদী তে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, নিহত বল্লভ দে বঙ্গিম বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মিলন দে। জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, গতরাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান বল্লভ। তার মা নিয়তি দেবী ভোরে ছেলেকে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরি বারের লোকজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে দুপুরে ঈদগাঁও নদীর ছাতিপাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।ওসি এটিএম সিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT