
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জের চাঞ্চল্যকর চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হ/ত্যা মামলায় বড় অগ্রগতি হয়েছে। বোচাগঞ্জ থানা পুলিশ এই হ/ত্যা/কা/ণ্ডে/র অন্যতম প্রধান অভিযুক্ত, মোস্তাফিজুরের সাবেক স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এই মর্মান্তিক হ/ত্যা/কা/ণ্ডে/র প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সমাজ দ্রুত বিচার দাবি করছেন।
