খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

ঈদগাঁওতে যানজট নিত্যদিনের সঙ্গী, সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যানবাহন 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় বৈধ-অবৈধ অটো রিকসার তালিকা হচ্ছে। এ যানবাহন চালকরা সড়ক-উপসড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছেন গাড়ী। ফলে ঈদগাঁও বাজারও স্টেশন পয়েন্টে যেন যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছে। এসব দেখার কেউ নেই। জানা যায়, ৮ই জুন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বৈধ-অবৈধ অটো রিকসার তালিকা প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ঈদগাঁও উপজেলাধীন সকল ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যবহারযোগ্য বৈধ-অবৈধ অটো রিকসার তালিকা আগামী ৭ কার্যদিবসের মধ্য নিন্ম স্বাক্ষরকারী বরাবর প্রেরন জন্য অনুরোধ করা হলো। এ লক্ষে বরিবার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কতৃক রাতে পুরো এলাকাজুড়ে মাইকিং করে অটোরিকসা চালকদের অবগতসহ স্ব স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের জন্য বলা হয়। প্রাপ্ত তথ্য মতে, নেই প্রশিক্ষণ,পূর্বের অভিজ্ঞতা সম্পন্নও নয়,অন্যের দেখাদেখি কমবয়সী তরুনরাও এখন তিন চাকা পরিবহনের চালক। উপজেলার নানান সড়ক,উপ সড়কসহ মহাসড়কের বিভিন্ন স্টেশনে অবাদে চলাচল করে তিন চাকার যানবাহন। টমটম এবং অটোরিকশার দাপট যেন চরমে। অদক্ষ ও অনভিজ্ঞ চালকের কারনে ঘটছে দূঘটনা। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিন চাকার যান চলাচল দুরন্তপনার চলছে। ঈদগাঁওর বাস স্টেশন হয়ে সড়কের কালিরছড়া,ফকিরাবাজার,ইসলামপুরসহবিভিন্ন স্থানে যাত্রী নিয়ে ছুটে যান টমটমও অটোরিক্সা। এমনকি দূরপাল্লার বড় বড় পরিবহনকেও তোয়াক্কা না করে বীরদর্পে চালাচ্ছেন অল্প বয়সী তরুনরা তিন চাকা যানবাহন। সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকির অভাবে ছোট বড় দূঘটনায় শিকার হচ্ছে যাত্রী কিংবা চালকরা। সেই সাথে স্টেশন ও বাজারে বিভিন্ন এলাকার টমটম, অটো রিকসার কারনে যানজট কমছেনা বরং বৃদ্ধি পাচ্ছে। নিয়মনীতি ছাড়াই অনভিজ্ঞ চালকরা সড়কও উপসড়কে দাপটের সাথে যানবাহন চালাচ্ছে।বিশেষ করে, কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঈদগাঁও ষ্টেশনেই প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়সহ দূরপাল্লার যাত্রীদের। অধিকাংশ চালক অপ্রাপ্ত বয়স্ক-অদক্ষ। গাড়ির চালকরা বড় বড় পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করে মহাসড়কে। কোন সিগন্যাল ছাড়া সাইড না দেখে গ্রামীন পথ থেকে মহাসড়কে যানবাহন নিয়ে হঠাৎ চলে আসেন কমবয়সী তরুনরা।  সচেতন মহল জানান, বিভিন্ন সড়ক-উপসড়কে টমটম ও অটোরিকশা চালানোর ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেওবেপরোয়া এসব গাড়ী চালানো রোধ করা দরকার। তদন্ত পূর্বক অদক্ষ ও অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের গণদাবী। এমন উদ্যোগে মহাখুশি লোকজনঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বৈধ ও অবৈধ অটোরিকশা তালিকা কার্যক্রম সম্পন্নের লক্ষে মাইকিং করা হয় পরিষদের পক্ষ থেকে। দ্রুতসময়ে এটির কার্যক্রম শুরু হবে। দক্ষ ও অদক্ষ চালকদের বিষয়ে তদন্ত পূর্বক সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT