খুলনা, বাংলাদেশ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী 

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।ইতিমধ্যে মাধ্যমিক এই বিদ্যালয় সরকারীকরণ ঈদগাঁও বাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে।জানা যায়, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অপার সম্ভাবনাময় জেলা কক্সবাজার- আধুনিক পর্যটন শহর, অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর,আন্তর্জাতিক বিমান বন্দর, রেললাইন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা প্রকল্প গুলো বাস্তবায়নাধীন। ঈদগাঁও একটি জনবহুল উপজেলা। উপজেলার প্রচুর সংখ্যক লোকজন প্রবাসী যাদের আয় হতে পর্যাপ্ত রেমিট্যান্স দেশে আসে। গত সরকারের আমলে প্রায় উপজেলায় স্কুল সরকারীকরন হলেও ঈদগাঁও উপজেলায় কোন মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরন হয়নি।ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ সালে স্থাপিত হলেও এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য গুনীজন সেবার তরে বেরিয়ে পড়েছেন। তৎমধ্যে সরকারী-বেসরকারী কর্মকর্তারাও রয়েছেন।  উপজেলায় বিপুল সংখ্যক গরিব,অসচ্ছল ছাত্র-ছাত্রী বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা লাভে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখে চলছে। মাধ্যমিক এ শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারী করনের যুক্তি ও অবকাঠামো থাকা সত্ত্বেও সু-নজরের অভাবে বাস্তবতার রুপ লাভ করেনি।২০০১ ব্যাচের শিক্ষার্থী নাছির উদ্দীন জানান, দীর্ঘদিনের পুরনো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কে সরকারীকরণ এখন সময়ের গনদাবীতে পরিণত হয়ে পড়েছে। ২০০২ ব্যাচের শিক্ষার্থী আবু হেনা জানান, সবদিক বিবেচনায় প্রাচীনতম এ শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করন অতীব জরুরী।ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত জানান, ৮০ বছরের একটি পুরাতন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ আসলেই যোক্তিক দাবী। জাতীয় করন করে শিক্ষা ক্ষেত্রে একধাপ এগিয়ে নেওয়া সম্ভব। সচেতন মহলের মতে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড.আ ন ম আহছানুল হক মিলন, কক্সবাজারের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও কক্সবাজার ৩ আসনে সংসদ সদস্য (ঈদগাঁও উপজেলার সন্তান) লুৎফুর রহমান কাজলের প্রতি জোরদাবী, প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করে শিক্ষাখাতে একধাপ এগিয়ে নিতে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT