খুলনা, বাংলাদেশ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

ঈদগাঁওতে গাছে শোভা পাচ্ছে কাঁচা খেজুর

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় দেশী কাঁচা খেজুর গাছের থোকায় ঝুলছে। ঝুলানো কাঁচা খেজুরের সবুজ রঙ বাড়িয়েছে প্রাকৃতিক শোভা। বিভিন্নস্থানে জমি, পুকুর পাড়, করবস্থানে এ খেজুর গাছের দেখা মিলছে। বুধবার বিকেলে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় পুকুর পাড় ও জমিতে খেজুর গাছে কাঁচা খেজুর থোকায় থোকায় ঝুলার দৃশ্য চোখে পড়ে।স্থানীয়রা জানান, ঈদগাঁওতে বড় মানের কোন খেজুর বাগান নেই। ব্যাক্তি উদ্যােগে শখের বসে দূরদূরান্ত থেকে চারা এনে অল্পসল্প রোপন করে থাকেন স্থানীয় লোকজনেরা। উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে কবরস্থান, মাদ্রাসা বা রাস্তার ধারে কিছু কিছু খেজুর গাছে দেখা যায়। উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমানের সাথে কথা হলে তিনি জানান, উপজেলায় খেজুরের চাষাবাদ তেমন নেই বললে চলে। কম সংখ্যক যেগুলো আছে সেগুলো ব্যক্তি উদ্যোগে। তবে আগামী বর্ষা মৌসুমে তাল,নারকেলসহ নানা প্রজাতের চারা রোপণ করার কথাও জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT