খুলনা, বাংলাদেশ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
  কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত( ২)

নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে স্টেশনটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।স্টেশনটির প্ল্যাটফর্মের ছাদের টিন ঝরঝরে হয়ে যাওয়ায় বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চলাচলে ঝুঁকি তৈরি করছে। সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা দ্রুত স্টেশনটির সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন কাজের দাবি জানিয়েছেন। তাদের মতে, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটির অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা না হলে যাত্রীসেবা আরও ব্যাহত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT