খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন
  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ,চরম ঝুঁকিতে যাত্রী 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়েছে। জ্বলছেনা সিগন্যাল বাতি,চরম ঝুঁকিতে যাত্রীরা।দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের অধীনে ৯টি রেল স্টেশনের মধ্যে শুধুমাত্র ইসলামাবাদের রেল স্টেশন কার্যক্রম স্টেশন মাস্টার সংকটের কারণ দেখিয়ে স্থগিত করা হয়। এই স্টেশনের দুই পাশের দুই স্টেশন ডুলাহাজারা ও রামু স্টেশন চালু রয়েছে। এতে বৃহত্তর জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। জানা যায়, ইসলামাবাদ রেল স্টেশনে লোকাল ট্রেন আগে প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন দিয়ে চলাচল করায় যাত্রীরা সহজে এবং তুলনামূলক নিরাপদ ভাবে উঠানামা করতে পারতো। কিন্তু বর্তমানে ট্রেন মাঝের কিংবা মেইন লাইনের দিয়ে চলাচল করায় নারী,শিশু,বৃদ্ধ,অসুস্থ, মালামাল বহনকারী যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে মাঝখানে গিয়ে ট্রেনে উঠানামা করতে বাধ্য হচ্ছেন। এটি যাত্রী নিরাপত্তার জন্য একটি বড় সমস্যা। এসব বিষয়ে ছবি ও ভিডিওসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।কয়দিন ধরে স্টেশনের সিগন্যাল বা লালবাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন-প্রস্থান সম্পর্কে যাত্রীরা কোন পূর্বাভাস পাচ্ছেননা। ফলে যেকোন মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সাধারণ যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন।২০২৩ সালের ডিসেম্বর ১ম সপ্তাহে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন খোলা হয়। এর পরবর্তী ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারী যাত্রী উঠানামা শুরু হয়। স্টেশন হতে প্রতিদিন গড়ে শতাধিকেরও বেশি যাত্রী ওঠানামা করে থাকেন। কিন্তু স্টেশনের সকল কার্যক্রম শুরু হওয়ার মাত্র আড়াই বছরের মাথায় ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চলতি মাসের ২রা জুন থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়। যার কারনে ঈদগাঁও উপজেলাবাসী রেল স্টেশন পাওয়ার পরও সুবিধা থেকেই বঞ্চিত হল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি, অবিলম্বে সিগন্যাল ব্যবস্থা সচল করা, প্ল্যাটফর্ম-লাইন সমন্বয় করে নিরাপদ উঠানামা নিশ্চিত করা। ঈদগাঁও রেলস্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করা হোক। রেল স্টেশন কার্যক্রম বন্ধ থাকলে একদিকে কোটি টাকার রেলওয়ে সম্পত্তি অবহেলায় অরক্ষিত অবস্থায় থাকবে, অপরদিকে সন্ধ্যার পর অপরাধী চক্রের আনা গোনা বৃদ্ধি পাবে। স্থানীয় লোকজন জানান, ২/১দিন ধরে লাল ও সবুজ বাতি জ্বলতে দেখা যাচ্ছেনা। ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের মাষ্টার আবদুল কাইয়ুমের সাথে ফোনে কথা হলে তিনি জানান, চলতি মাসের ২রা জুন থেকে এই স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT