খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন

[ccfic]

ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেপুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজের মৃত্যু হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT