খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

জনগণের তথ্যের ভিত্তিতে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টায় অবৈধ মাদকদ্রব্য সেবনকালে ৪ জনকে হাতেনাতে আটক করে পত্নীতলা থানা পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং- ২৬/২৬, তারিখ ০২/০৬/২০২৬ অনুযায়ী প্রত্যেক আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT