খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

[ccfic]

প্রতিবেদন: শেখ মোঃ আব্দুল হামিদ

মৌলভীবাজার সদর উপজেলার ছমুনায় অবস্থিত মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আহ্বায়ক কমিটি গঠন, আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু ইউসুফ মোঃ মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি আবু ওয়াক্কাস হালেমী সাহেব।বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং সুশিক্ষিত, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা পালন করা প্রয়োজন। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ কাওসার আলম এবং সৈয়দ আবু বকর মোঃ জাবের। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে মৌলভীবাজার জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT