খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, সিটের অভাবে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায়
  ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা
  শজনের বীজ ট্যাপের পানি থেকে মাইক্রোপ্লাস্টিকও দূর করতে পারে?
  মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
  সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান
  কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:
  খুলনার ৪৪ তরুণ-তরুণীর পুলিশে চাকরি নিশ্চিত.
  নতুন ইতিহাস গড়তে চান সিমন্স

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান

[ccfic]

ডেস্ক :

ডিসিরা জানিয়েছেন সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা থাকা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি এবং এটা দ্রুতই করবো।বুধবার (৬ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জাহেদ উর রহমান বলেন, সাংবাদিক হওয়ার জন্য নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।এদিকে, ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন। তারা সে বিষয়ে তাদের কোনও চাওয়া ব্যক্ত করেছেন কিনা জানতে চেয়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন।জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের আলোচনা এখানে আসেনি। যেটা এসেছে তা হলো, আমরা এখন অনলাইন বেজড ডিজিটাল মিডিয়ার অন্তর্ভুক্ত হয়েছি। তাদের মতে, অনেক সময় কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হন। তাই তারা প্রত্যাশা রাখেন, সাংবাদিকদের জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা এবং কোড অব কন্ডাক্ট থাকা দরকার। যেটি সাংবাদিকরা ফলো করবেন।তিনি আরও বলেন, এরকম হলে সবাই সবার কাজটি সুষ্ঠুভাবে করতে পারবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এছাড়াও প্রত্যেকের দায়িত্ব পালনে সুবিধা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT