খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত

[ccfic]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম ও স্কেল বিতরন করলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ কলম ও স্কেল তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, ছাত্রদল নেতা আরিফুল, হৃদয়, রাফি, আভার ও তানজিল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক মৃদুল মুন্সী, শ্রীকোল ইউনিয়ন ছাত্রদল নেতা নাহিদ ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা। শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT