মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম ও স্কেল বিতরন করলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ কলম ও স্কেল তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, ছাত্রদল নেতা আরিফুল, হৃদয়, রাফি, আভার ও তানজিল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক মৃদুল মুন্সী, শ্রীকোল ইউনিয়ন ছাত্রদল নেতা নাহিদ ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা। শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান।