খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

[ccfic]

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : সারাদেশের সঙ্গে একযোগে রূপসা উপজেলার শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কেন্দ্র সচিব ও শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ জানান, কেন্দ্র কোড-৪৮১ এর আওতাধীন শিয়ালী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৪০ জন। এর মধ্যে নিয়মিত ৩৩২ জন ও অনিয়মিত ৮ জন। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৩৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১৬২ জন ও ছাত্রী ১৭৩ জন। অনুপস্থিত ছিল ৫ জন ছাত্রী। কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। উপস্থিতির হার ৯৮ দশমিক ৫৩ শতাংশ।পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। শিয়ালী ক্যাম্পের এএসআই আজমীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা কেন্দ্রের আশপাশে টহল জোরদার করেন। পরীক্ষার্থীদের নিয়ম অনুযায়ী তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।এএসআই আজমীর বলেন, “পরীক্ষা শুরুর আগ থেকেই আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম। দ্বিতীয় দিনের পরীক্ষাও সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দুও উপস্থিত ছিলেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু বলেন, “শিক্ষার্থীদের নির্বিঘ্ন পরীক্ষার জন্য ইউনিয়ন পরিষদ সব ধরনের সহযোগিতা করছে।”কেন্দ্র সচিব জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। প্রথমে বহুনির্বাচনী ও পরে বিরতিহীনভাবে সৃজনশীল অংশের পরীক্ষা নেওয়া হয়।উল্লেখ্য, গত মঙ্গলবার একই কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT