খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

[ccfic]

 

প্রতিবেদক নয়ন রায়:-বাগেরহাট সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ দশমিক ৮ কেজি গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মারুফ আকনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৯ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার মারুফ আকন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।পরে উদ্ধার করা গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT