খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি :-ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১১টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪২ জন ভোটারের মধ্যে ৪১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যক্তিগত কাজে চট্টগ্রামে থাকায় ভোট দিতে পারেননি দৈনিক মানবজমিনের প্রতিনিধি সুমন কুমার ব্রহ্ম।- সভাপতি: কাজী আব্দুল্লাহ।- সহ-সভাপতি: সাব্বির খান ডালিম- সাধারণ সম্পাদক: শেখ মাহাতাব হোসেন যুগ্ম সম্পাদক: মহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) সাংগঠনিক সম্পাদক: দীপ্তিমান রায় বাপ্পি দপ্তর সম্পাদক: আখতারুজ্জামান কোষাধ্যক্ষ: এস. রফিক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আঃ রশিদ সদস্য: এফ.এম. মোমিনুল ইসলাম মনি, মোঃ আজারুল ইসলাম ও আরিফুজ্জামান নয়ননির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন খুলনা বি-সার্কেলের কর্মকর্তা খায়রুল আনাম বাশার, ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন মফিজ ও সদস্যসচিব আঃ মালেক।ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। সাবেক বিএনপি আহ্বায়ক মফিজও নির্বাচনের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের ডুমুরিয়া প্রতিনিধি এম.এ. এরশাদ, নয়া দিগন্ত ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি আনোয়ার হোসেন এবং ইনামুল হোসেন টিটো। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে ছিলেন এসআই কবির হোসেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT